এবার মুস্তাফিজের বোলিং জাদু শুরু হলো ইংলিশ কাউন্টিতে। সাসেক্সের হয়ে অভিষেকেই হলেন ম্যাচ সেরা খেলোয়ার। এসেক্স এর বিপক্ষে তিনি ২৩ রানে নিলেন ৪ উইকেট। এতে তার দল জিতলো ২৪ রানে। নিউওয়েস্ট টি টুয়েন্টি ব্লাস্টে মুস্তাফিজের সাসেক্স আগে ব্যাটে গিয়ে সংগ্রহ করে ৬ উইকেটে ২০০ রান। জবাবে এসেক্সে ৮ উইকেটে করে ১৭৬। এতে ২৪ রানের জয় নিশ্চিত করে সাসেক্স। মুস্তাফিজ ব্যাক্তিগত প্রথম ওভারে কোন উইকেট পাননি। কিন্তু দ্বিতীয় ওভারে এক উইকেটে ও তৃতীয় ওভারে নেন ২ উইকেট আর ইনিংসের শেষ ওভারে নেন এক উইকেট। এতে বাংলাদেশ ও ভারতীয় প্রিমিয়ার লীগের পর ইংলিশ কাউন্টিতেও আলোকিত অভিষেক হলো মুস্তাফিজের। মুস্তাফিজের দ্বিতীয় ম্যাচ আজ রাত সাড়ে ১১ টায় সারি-এর বিপক্ষে।



Post a Comment