Jui

Friday, July 22, 2016

বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালো সাসেক্স

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে ছিল। স্টার স্পোর্টসের সূচিতেও ছিল- সাসেক্স ও এসেক্সের মধ্যকার ম্যাচ সরাসরি সম্প্রচার করার। কিন্তু হঠাৎ তাদের সূচিতে পরিবর্তন আসে। ইংল্যান্ডের ন্যাস্টওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে তারা সম্প্রচার করে সারে এবং মিডলসেক্সের মধ্যকার খেলাটি। এতে ইংলিশ কাউন্টিতে মোস্তাফিজুর রহমানের অভিষেক সরাসরি টেলিভিশনে দেখতে পারেনি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু রাত জেগে অনলাইনে নজর রাখে তারা। সামজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজের কাউন্টি অভিষেক নিয়ে নানা মত দিতে থাকে। সবচেয়ে বেশি ঝড় ছিল সাসেক্সের ফেসবুক পেজে। যেটা রাতারাতি বাংলাদেশিদের দখলে। সেটা এখন ফিজ’ময়। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা রাত জেতে অনলাইনে নজর রেখে মুস্তাফিজের প্রতিটি বল ‘দেখেন’। বাংলাদেশের উদীয়মান এ পেসার হতাশ করেননি সমর্থকদের। কাউন্টি অভিষেকেই ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন। দলকে জেতান ২৪ রানে। শুরুতেই এমন নৈপুণ্যে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজকে নিয়ে তারা আলাদা উচ্ছ্বাস দেখাচ্ছে। আর বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের তারা ধন্যবাদ জানলো আলাদাভাবে। বাংলাদেশের সমর্থকরা যে রাত জেগে মোস্তাফিজের খেলায় নজর রেখেছে সেটা ভালভাবেই বুঝতে পারে সাসেক্স। তাই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জানিয়ে সাসেক্সের ফেসবুক পেজে লেখা হয়, ‘সাসেক্সে আসা সব সমর্থকের নিরাপদ বাড়ি ফেরার প্রত্যাশা করছি। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের খেলায় নজর রেখেছেন তাদেরকে ধন্যবাদ। বিশেষকরে সারারাত জেগে আমাদের খেলায় নজর রাখা বাংলাদেশি সমর্থকের আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।’ সাসেক্স তাদের ফেসবুক পেজে মোস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এছাড়া মোস্তাফিজের ৪ উইকেট নেয়ার ভিডিও তারা সেখানে দিয়েছে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment