Jui

Friday, July 22, 2016

চেলসির জার্সিতে অটোগ্রাফ দিলেন না মরিনহো

এর নাম পেশাদারি। চেলসির জার্সিতে অটোগ্রাফ দিলেন না তারকা কোচ হোসে মরিনহো। চেলসির সাবেক এ সফল কোচ এবার দায়িত্ব নিয়েছেন ইংলিশ অপর দল ম্যানচেস্টার ইউনাইটেডের। আর প্রাক মৌসুম প্রস্তুতিতে দল নিয়ে মরিনহো রয়েছেন চীন সফরে। বৃহস্পতিবার এখানে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন মাঠে হাজির সমর্থকদের হাসিমুখেই অটোগ্রাফ দিচ্ছিলেন ম্যানইউ কোচ মরিনহো। কিন্তু হঠাৎ বাধে বিপত্তি। শাংহাই স্টেডিয়ামে এক ফুটবল সমর্থক হাজির হন চেলসির জার্সি হাতে। আর এখানে ওই জার্সির কাছে এসে থমকে যান মরিনহো। পরে দ্রুতই মাথা নেড়ে অটোগ্রাফ দিতে অসম্মতি জানান ম্যানচেস্টার ইউনাইটেডের এ নতুন কোচ। কলম হাতে দ্রুতই টপকে যান চেলসির জার্সি হাতে অপেক্ষমান সমর্থককে। ইংলিশ ক্লাব চেলসির সবচেয়ে সফল কোচের মর্যদাটা হোসে মরিনহোরই। দু’দফা দায়িত্বে লœডন ব্লুদের কোচ মরিনহো এনে দিয়েছেন পৃথক আটটি শিরোপা। কিন্তু গত ডিসেম্বরে কোচ মরিনহোকে বরখাস্ত করে চেলসি।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment