Jui

Friday, July 22, 2016

রাশিয়ার নিষেধাজ্ঞায় স্বস্তি বোল্টের

রাশিয়ার নিষেধাজ্ঞা  নিয়ে এবার খোলামেলা মন্তব্য করলেন স্প্রিন্ট তারকা উসাইন বোল্ট। অলিম্পিক গেমসে রাশিয়ান অ্যাথলেটদের নিষেধাজ্ঞা আদালত বহাল রাখায় স্বস্তি প্রকাশ করলেন বিশ্বজয়ী এ জ্যামাইকান দৌড়বিদ। শুক্রবার উসাইন বোল্ট বলেন, বিষয়টি অনেককেই ভীত করেছে। আর এতে (আদালতের রায়) সবাই স্পষ্ট বার্তা পেল, ক্রীড়াঙ্গনকে শুদ্ধ ও পরিষ্কার দেখতে চাইছেন সবাই । রাশিয়াকে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের (আইএএএফ) দেয়া নিষেধাজ্ঞা আগের দিন বহাল রাখেন আন্তর্জাতিক ক্রীড়া সালিশী আদালত (কোর্ট অব স্পোর্টস আরবিট্রেশন)। গত টানা দুইবারের অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ‘ডাবল’ শিরোপাজয়ী উসাইন বোল্ট বলেন, এটা দুঃখের। কিন্তু আইন আইনই। এতে যদি প্রতীয়মান হয়, একটি পুরো দলকেইি নিষেধাজ্ঞা পোহাতে হবে। তাহলে আমিও এ রায়েংর সঙ্গে আছি । রাশিয়ার ডোপিং কার্যক্রমে বিশৃঙ্খলার দায়ে সম্প্রতি দেশটির অ্যাথলেটিকস ফেডারেশনকে সবধরণের প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা দেয় আইএএএফ। এ নিষেধাজ্ঞার বিপরীতে আন্তর্জাতিক ক্রীড়া সালিশী আদালতে আপিল করে রাশিয়া অলিম্পিক কমিটি। বৃহস্পতিবার রায়ে  রাশিয়ার নিষেধাজ্ঞা বহাল রাখে আদালত। এতে আসন্ন রিও অলিম্পিকে অ্যাথলেটিক্সে অংশ নিতে পারবে না রাশিয়া। আগামী ৫ই আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে পর্দা উঠছে ২০১৬ অলিম্পিক গেমসের।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment