Jui

Saturday, July 23, 2016

শুভেচ্ছাদূত রিয়াজ

অনেক দিন পর নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন চিত্রনায়ক রিয়াজ। আরএফএল গ্রুপের ব্রাইট অ্যালুমিনিয়াম কুকওয়্যারের শুভেচ্ছাদূত হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই বিজ্ঞাপনচিত্রটিতে মডেল হয়েছেন রিয়াজ। এই কাজটি নিয়ে চিত্রনায়ক রিয়াজ মানবজমিনকে বলেন, অনেক দিন পরই বিজ্ঞাপনচিত্রের কাজটি করা হচ্ছে। মানিকগঞ্জের একটি জমিদার বাড়িতে এর দৃশ্যধারণ করেছেন নির্মাতা মাসুদ জাকারিয়া সাবিন। এখানে চরিত্রের প্রয়োজনে আমাকে বর সাজতে হয়েছে। আশা করি পারিবারিক গল্পনির্ভর নতুন এ কাজটি দর্শক উপভোগ করবেন। এখানে রিয়াজের স্ত্রীর চরিত্রে মডেল হিসেবে কাজ করেছেন অথৈ। চলচ্চিত্রের পাশাপাশি ঈদের নাটকেও সমানতালে কাজ করেছেন রিয়াজ।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment