Jui

Friday, July 22, 2016

নারীদের যোনি সংকোচন (Vaginismus) এবং হোমিও চিকিত্‍সা

কোন কোন যুবতীর যোনিদ্বার সংকীর্ণ থাকায় আবরক ঝিল্লির (Hymen) অনুভব শক্তির আতিশয্য হেতু যোনির চারিদিকে পেশির হঠাৎ সংকোচন ঘটে থাকে, যাকে যোনি সংকোচন অথবা যোনির আক্ষেপ বলা হয় । এই প্রকার সমস্যায় আক্রান্ত রোগীদের সচরাচর দেখা যায়।


স্বামী সহবাস বা সঙ্গমকালে যোনির মধ্যে পুরুষ লিঙ্গের প্রবেশে বাধা প্রাপ্তি এবং এর ফলে পেশির আক্ষেপ দেখা যায়। এই সময় অত্যন্ত বেদনা অনুভব করে এমন কি অনেক সময় রোগিনী মুর্চ্ছা যায়। সাধারণত প্রথম মিলনের সময় ভয় বা সংকোচ ইত্যাদির ফলে বিভিন্ন পেশী ও পেলভিক ফ্লোর আপনা থেকেই সংকোচিত হয়। যোনি ছিদ্র ছোট থাকলে মিলনে ব্যথা পাওয়া যায়। এর আবার দুটি কারণ থাকতে পারে যথা : মানসিক এবং শারীরিক কারণ। ভয়, লজ্জা, সংকোচন ইত্যাদি মানসিক কারণ আবার Hymen এর মাঝে ছিদ্র ছোট হলে এটি শারীরিক কারণ। কিছু কিছু ক্ষেত্রে Hymen এর মাঝে ছিদ্র ছোট হলে অপারেশনের প্রয়োজন হতে পারে।


নারীদের যোনি সংকোচন বা Vaginismus এর সুচিকিত্সা রয়েছে হোমিওতে । তবে এই প্রকারের রোগিনীদের চিকিত্সা দিতে হোমিওপ্যাথদের যথেষ্ট অভিজ্ঞতার এবং দক্ষতার প্রয়োজন। হোমিওতে বেশ কিছু কার্যকর রিমেডি রয়েছে যেগুলি সঠিক লক্ষণ বিশ্লেষণ পূর্বক প্রয়োগ করলে রোগিনী দ্রুত সুস্থতা লাভের দিকে এগিয়ে যায় এবং আরোগ্য লাভ করে। ( তথ্যসূত্র : বাংলা সেক্স হেলথ.কম )
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment